বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই।
শিক্ষা কেবল পুথিগত বিদ্যা অর্জন নয়, শিক্ষা হলো মানুষের ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে তাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলা। বিশেষ করে নারীবান্ধব ও মানসম্মত শিক্ষা নারী জাগরণ এবং দেশের সার্বিক উন্নয়নে অপরিহার্য। আমাদের এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার লগ্ন থেকেই দক্ষিণ সুরমা তথা সিলেট অঞ্চলের নারী শিক্ষা বিস্তারে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে আসছে।
আমরা বিশ্বাস করি, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমাদের লক্ষ্য কেবল জিপিএ-৫ নিশ্চিত করা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তোলা। বিদ্যালয়ের একঝাঁক দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে আমাদের ছাত্রীরা একাডেমিক ফলাফলের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সহ-শিক্ষা কার্যক্রমেও কৃতিত্বের স্বাক্ষর রাখছে।
বর্তমান সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে আমরা বিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছি। এই ওয়েবসাইটটি সেই প্রচেষ্টারই একটি অংশ। এর মাধ্যমে অভিভাবক, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীরা বিদ্যালয়ের নোটিশ, ফলাফল, ভর্তি সংক্রান্ত তথ্য এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কে সহজেই অবগত হতে পারবেন।
আমি বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে।
আসুন, আমরা সবাই মিলে আমাদের ছাত্রীদের জন্য একটি নিরাপদ, আনন্দদায়ক এবং জ্ঞানভিত্তিক পরিবেশ নিশ্চিত করি, যাতে তারা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে পারে।
আল্লাহ আমাদের সহায় হোন।
ধন্যবাদান্তে,
> মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
> এসএসসি/জেএসসি রেজাল্ট
> শিক্ষা মন্ত্রণালয়
> বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
> সিলেট শিক্ষা বোর্ড
Bibidoil Girl' High School
Poshwimvag-3100, South Surma, Sylhet.
Phone: +8801738133040
E-mail: bibidoilghs@gmail.com
Website:www.bibidoilghs.edu.bd