+8801738133040 ফলো করুন

Bibidoil Girls' High School

বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়

শিক্ষাই জাতির মেরুদন্ড

EIIN no-130464, প্রতিষ্ঠান কোড-১৪০৮, এম,পি,ও,কোড-১৫০৩০১১৩০৩,

নোটিশ
 অদ্য ১৯/০৭/২০২৬ খ্রিঃ তারিখে এডুকেশন ম্যানেজম্যান্ট সফট ওয়ারে কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষকবৃন্দের প্রশিক্ষণ সম্পন্ন হলো।  আমাদের স্কুলের নতুন ভার্সনের ওয়েবসাইটের সেবা চালু ...  নতুন বছরের ক্যালেন্ডার

সভাপতি মহোদয়ের বাণী

শুভবাণী / বাণী
"শিক্ষা হলো সেই শক্তি, যা মানুষের ভেতরের অন্তর্নিহিত আলোকে জাগ্রত করে এবং সুন্দর সমাজ গঠনের পথ দেখায়।"
আজকের শিশু ও কিশোরীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের কান্ডারী। নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলা ব্যতীত একটি আদর্শ ও উন্নত সমাজ গঠন কোনোভাবেই সম্ভব নয়।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী বিবি দইল বালিকা উচ্চ বিদ্যালয় (লালাবাজার, সিলেট) দীর্ঘদিন ধরে এই অঞ্চলের নারীশিক্ষার প্রসারে ও মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য কেবল পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান দান করা নয়; বরং শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, সুশাসন, আধুনিক তথ্যপ্রযুক্তি এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা।
প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে আমি বিশ্বাস করি, আধুনিক ও যুগোপযোগী শিক্ষার জন্য প্রয়োজন একটি সুশৃঙ্খল পরিবেশ, দক্ষ শিক্ষক মণ্ডলীর দিকনির্দেশনা এবং অভিভাবকদের গঠনমূলক সহযোগিতা। বিদ্যালয়ের ওয়েবসাইট চালুর মাধ্যমে আমরা তথ্যপ্রযুক্তির সুফল সরাসরি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দৌড়গোড়ায় পৌঁছে দিতে পেরে আনন্দিত।
আমি বিবি দইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যময় উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং এর সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ধন্যবাদান্তে,
মো: আবু ছায়েদ
সভাপতি, এডহক কমিটি
বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়, লালাবাজার, সিলেট
           ও
উপসহকারী কৃষি কর্মকর্তা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দক্ষিণ সুরমা, সিলেট।

Copyright © 2026 All rights Reserved

Software Version : 4.0.1